×
Logo

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ভলকার তুর্ককে অবহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

/এনএ 


Logo