×
Logo

জাতীয়

বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ এএম

বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তিনি হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে মো. খালেদ সাইফুল্লাহ (৩৮)। নিহত অপরজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ সূত্র জানায়, রাতে ঢাকা মেট্রো-ল ৫১-৪৫২২ নম্বরের মোটরসাইকেলটিতে চড়ে যাচ্ছিলেন দু'জন। আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

বনানী থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে। সেটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এআই

Logo