ডেঙ্গু-হামে বেড়েই চলেছে মৃত্যু, হাসপাতালে রোগীর চাপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
হাম ও ডেঙ্গুর প্রকোপে দেশে প্রতিদিনই ঝরছে প্রাণ। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
চলমান পরিস্থিতিতে হামের ভয়াবহতা কমেছে, এ কথা বলার উপায় নেই। কেননা, প্রতিনিয়ত হামে শিশুর প্রাণহানি হচ্ছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৯৮০ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন। অর্থাৎ এ সময় দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা বলছেন, টিকার আওতায় আনতে হবে সব শিশুদের। একই সঙ্গে, হামের প্রথম ৪ দিন গুরুত্বপূর্ণ। হামের জটিলতার মধ্যে নিউমোনিয়া ও ঠান্ডাজনিত সমস্যাও বেশি।
এদিকে, ডেঙ্গু পরিস্থিতিও ভয়াবহ রুপ ধারণ করছে। চলতি বছরে ডেঙ্গুতে ২০৯ জনের মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা বলছেন, জ্বর আসা মাত্রই পরীক্ষা করাতে হবে। আর ডেঙ্গু জ্বর ধরা পড়লে পচুর তরল খাবার খাওয়ার পরামর্শ দেন তারা।
/এএম