×
Logo

জাতীয়

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। 

এর আগে, ১৭ সেপ্টেম্বর সকালে প্রশাসনিক কারণে রাকিবুল হাসানকে ওএসডি করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়। 

পরে, ওই দিন রাতেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

/এনএ 


Logo