×
Logo

জাতীয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কার্গো থেকে এলএনজি স্থানান্তর ব্যাহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কার্গো থেকে এলএনজি স্থানান্তর ব্যাহত

কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। 

ফলে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে প্রেট্রোবাংলা। অনিবার্য কারনে সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে। 

বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি সাপেক্ষে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি। 

/এসআর 

Logo