×
Logo

জাতীয়

ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক

সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। 

চেয়ারম্যান পদের জন্য নির্ধারিত ২০টি প্রতীক হলো কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সংরক্ষিত সদস্য পদের জন্য রাখা হয়েছে আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার। আর সাধারণ সদস্য পদের প্রতীকগুলো হলো উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

/এসআর 

Logo