×
Logo

জাতীয়

ডিএসসিসির অভিযানে নেই, বাস্তবে আছে এডিসের লার্ভা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

ডিএসসিসির অভিযানে নেই, বাস্তবে আছে এডিসের লার্ভা

যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আভিযানিক কিছুই পেলো না, সেখানেই অসংখ্য এডিস মশার লার্ভা পেয়েছে যমুনা নিউজ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে রাস্তা দখলমুক্তকরণ, পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় যায় ডিএসসিসি। সাথে ছিলেন প্রশাসক আবদুস সালাম।

রাজারবাগ পুলিশ লাইনসের উল্টোদিকের ভবনে অভিযানে গিয়েছিল ডিএসসিসি। তবে লার্ভা নেই– এমন দাবিতে ছিটায়নি ওষুধও। এরপরই দেখা যায়, জমা পানিতে ভাসছে এডিস মশার লার্ভা। যা ২৪ ঘণ্টায় উড়ন্ত মশায় পরিণত হবে, ছড়াতে পারে ডেঙ্গুও।

অভিযান শেষে ডিএসসিসি প্রশাসক হুঁশিয়ারি দেন, জনগণ বা সিটি করপোরেশনের কারও গাফলতি পাওয়া গেলে জরিমানা করা হবে। সবাই সচেতন হলে আগামী বছর ডেঙ্গু পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আবদুস সালাম মন্তব্য করেন, পতিত সরকারের আমলে যেসব সড়কের কাজ শুরু হয়েছিল, সেসব ঠিকাদাররা পালিয়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে।

/এএম 

Logo