×
Logo

জাতীয়

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম, ২০২৭-এর শুরুতে ভোট হতে পারে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম, ২০২৭-এর শুরুতে ভোট হতে পারে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরে শুরু হওয়ার সম্ভাবনা কম। আগামী বছরের প্রথম দিকে এই ভোট শুরু হতে পারে। আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করা হবে৷ ভোটের তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন৷

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

এ সময় মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে মন্ত্রণালয়। সবচেয়ে বেশি প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের জন্য। 

স্থানীয় সরকারের সব অফিস, দফতরসহ সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল বসানো হবে উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এর আওতায় ৬৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো হবে। এর জন্য ৩৭০ কোটি টাকা ব্যয় হবে। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ছাদে বসানো এসব সোলার প্যানেল থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এরমধ্যে ১৫০ মেগাওয়াট প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে, বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করবে।

/এমএন

Logo