×
Logo

জাতীয়

রাজধানীর নিউমার্কেট এলাকায় অপরিশোধিত, দূষিত ও নিম্নমানের পানির বিরুদ্ধে অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় অপরিশোধিত, দূষিত ও নিম্নমানের পানির বিরুদ্ধে অভিযান

অপরিশোধিত, দূষিত, ফুডগ্রেডহীন জার ও নিম্নমানের পানির বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে ৫ হাজারের বেশি পানির জার ধ্বংস করেছে সংস্থাটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ‎সকাল ৭টা থেকে রাজধানীর নিউমার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

অনুমোদনহীন, অপরিশোধিত ও মানহীন জার পানি সরবরাহের অভিযোগে ৫ হাজারের বেশি পানির জার নষ্ট করা হয়। 

বিএসটিআইয়ের কর্মকর্তারা বলন, পুরো রাজধানীজুড়ে অপরিশোধিত ও দূষিত পানির ছড়াছড়ি। পানিরজার পরিবেশকরা বিএসটিআই অনুমোদন ছাড়াই ব্যবসা করছেন। এছাড়াও যারা অনুমোদন নিয়ে ব্যবসা করছেন তারা নিয়ম কানুন মানছেন বলেও জানান তারা।

তারা আরও বলেন, জারগুলো ফুডগ্রেড না থাকার পরও বছরের পর বছর ব্যবহার করা হচ্ছে। ফলে জারগুলোয় শেওলা জমে গেছে ও পানিতে মাইক্রো প্লাস্টিকের মতো ক্ষতিকর উপাদান পাওয়া গেছে।

এদিকে, জারের পানিতে মানুষের মলের জীবাণুর উপস্থিতিও পাওয়া গেছে। অপরিশোধিত ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পানির বিরুদ্ধে বিএসটিআই এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিএসটিআই কর্মকর্তারা।

/এএন 

Logo