×
Logo

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ ৩ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় লেগুনার ধাক্কায় সাগর নামে ১৩ বছরের কিশোর নিহত হয়। 

গাড়ি ঘোরানোর সময় সাগরকে ধাক্কা দিলে বিদ্যুতের খুঁটিতে আঘাত পেয়ে গুরুতর আহত হয় সে।

হাসপাতালে নেওয়ার পথে লেগুনাটি আরেকটি অটোরিকশাকে ধাক্কা দিলে স্থানীয়রা চালককে আটক করে। পরে সাগরকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বারিধারায় গাড়ির চাপায় ২২ বছরের শ্রমিক মেহেদী হাসান মিম এবং মহাখালীর কড়াইল এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় ৫০ বছরের দুলালী নিহত হয়েছেন।

উভয় ঘটনায়ই সংশ্লিষ্ট গাড়ি জব্দ ও চালকদের আটক করেছে পুলিশ।

/এএন

Logo