রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের সহকর্মী ও স্বজনরা। তারা জানান, নিহত সোহেল রানার বাড়ি কুমিল্লায়। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ জানায়, খবর পেয়েই তারা ঘটনাস্থলে আসে এবং মরদেহ হাসপাতালে নেওয়ার কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় চালক ও সহকারী পালিয়ে গেলেও আটক করা হয়েছে ঘাতক বাসটিকে।
/এএম