×
Logo

জাতীয়

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন। তবে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবে ২৬ অক্টোবর।

গত ২৮ জুন হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এর আগে, গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

২০২৪ সালের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের মামলা হয়।

/এএম

Logo