ডেঙ্গু প্রতিরোধে ঢাকা মহানগর উত্তর বিএনপির ধারাবাহিক কর্মসূচি অব্যাহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
সরকারের তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি খালের দীর্ঘ সাত কিলোমিটার পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষার্থী ও এলাকাবাসীও স্বেচ্ছায় অংশ নেয়। নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।
এ সময় তারা মশার প্রজনন এলাকা ধ্বংস করে এবং লেকের পানি থেকে অপসারণ করে বিভিন্ন বর্জ্য। পানি থেকে দূষণ রোধে ব্যবহার করা হয় সরকার অনুমোদিত স্প্রে।
লেকের দুই পাশের ওয়াকওয়ে পরিস্কার করে সেখানে করা হবে বনায়ন। এজন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতা চান তারা।
দীর্ঘদিন ধরে এই লেকের দূষণের কারণে আশপাশের এলাকা ছিল বসবাসের অনুপযোগী। ডেঙ্গু মশার কারণে লেকের পাশ দিয়ে হাঁটা ছিল দায়। পরিষ্কার-পরিচ্ছন্নতার পর পুরো এলাকা সিটি করপোরেশন দেখভাল করবে বলে জানানো হয়।
/এএম