×
Logo

জাতীয়

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় গাজী নজরুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরার সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নিয়েছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে এ তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিন সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ওই ঘটনার পর গত ২২ জুলাই এই সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

/এএম

Logo