রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহে পেট্রোল ঢেলে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
রাজধানী সূত্রাপুরের শ্যামবাজারের একই পরিবারের ৫ জন আগুনে দগ্ধ হয়েছে। তারা সবাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাসায় তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জেরে পেট্রোল ঢেলে আগুন দেয় একজন। পরে সবাই দগ্ধ হন। আহত ইমন ৯০ শতাংশ, তানিয়া ৬০ শতাংশ, সিদ্দিক ৩৫ শতাংশ, রাজীব ১৫ শতাংশ ও আরিফ ৮ শতাংশ দগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক।
এদের মধ্যে গুরুতর ৩ জনকে ইনসেন্টিভ কেয়ারে রাখা হয়েছে।
/এমএইচআর