×
Logo

জাতীয়

গত প্রায় দেড় দশক শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

গত প্রায় দেড় দশক শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী

বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। উপর মহলের নির্দেশে জাতির মেরুদণ্ড ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশকে এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিলো, যেনো প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে প্রতিযোগিতায় টিকতে না পারে।

তিনি বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করেছে। নারীর ক্ষমতায়নে অবৈতনিক শিক্ষায় জোর দিয়েছে বিএনপি। শিক্ষায় প্রনোদনা না থাকলে জাতি এগিয়ে যাবেনা।

এসময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করে তোলার তাগিদ দেন বিএনপির এ সিনিয়র নেতা।

/এমএইচআর

Logo