মিরপুরে ফাঁকা বাসায় চুরি, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো পুরো দৃশ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
বাসায় রাতে কেউ ছিল না। সেই সুযোগ বুঝেই ঘরে ঢুকে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেল চোর। পুরো ঘটনা আবার ধরাও পড়লো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর অরিজিন্যাল-১০ এলাকার একটি বাসায়।
বাসার মালিক জানান, তিনি জরুরি কাজে বাইরে ছিলেন। বাসায় কেউ নেই, নজর রেখে তা হয়ত নিশ্চিত হয়েছিল চোর। শুক্রবার দিবাগত রাতে (১৯ সেপ্টেম্বর) বাসায় ঢুকে চুরি করে নিয়ে যায় ৯ ভরি স্বর্ণের গহনা, রূপার অলঙ্কার ও নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, রাত ৩টা ১৭ মিনিটে মূল গেটের দেওয়াল টপকে ভেতরে ঢোকে এক ব্যক্তি। খুব সাবলিল ভঙ্গিতে পার হয়ে সে মূল ভবনের কেচিগেটের পাশের ছোট্ট আরেক গেটের তালা ভেঙে ফেলে।
এরপর ভেতরে ঢুকে বাসার মূল দরজার তালাও খুব অল্প সময়েই খুলে ফেলে। ভেতরে ঢুকে স্বর্ণ ও রূপার অলঙ্কার আর নগদ টাকা নিয়ে খুব অল্প সময়েই সটকে পড়ে।
এরইমধ্যে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
/এমএমএইচ