বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা ও র্যালির আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সি ব্লক থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিশু অনকোলজি বিভাগের চিকিৎসক, নার্স, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ক্যান্সার আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকেরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।
অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, বিশ্বে প্রতি মিনিটে ৪ জন শিশু ক্যানসার আক্রান্ত হচ্ছে। সঠিক সময়ে সঠিক সনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যান্সার নিরাময় সম্ভব বলেও জানান তারা।
/এসআর