ঠাকুরগাঁও-১ আসন
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত, চূড়ান্ত সিদ্ধান্ত পরে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলের মনোনয়ন বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে এতে অংশ নেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটিই মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় স্থায়ী কমিটিই দলের মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে।
রিজভী জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর।
তিনি আরও বলেন, মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। চূড়ান্ত মনোনয়নের পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
/এসআইএন