তেজগাঁও কলেজ মসজিদ থেকে উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে আটক ২৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
রাজধানীর ইন্দিরা রোডে তেজগাঁও কলেজের একটি মসজিদ থেকে উগ্রবাদী কার্যক্রমে জড়িত সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদে বৈঠকের সময় তাদের আটক করা হয়।
তেজগাঁও থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতরা নগরীর বিভিন্ন এলাকা থেকে ওই মসজিদে জড়ো হন। আটক ২৩ জন একই সংগঠনের সদস্য কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
/এসআইএন