×
Logo

জাতীয়

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার জীবনের এই বিশেষ দিনে অনেক শুভকামনা রইলো। ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবা যেন সবসময় সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে অব্যাহত থাকে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তারেক রহমানের শুভেচ্ছার জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লেখেন, “আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার আন্তরিক কথার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন তিনি। 

/এসআইএন



Logo