×
Logo

জাতীয়

প্রশাসনিক কারণ দেখিয়ে গুলশান বিভাগের ডিসিকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

প্রশাসনিক কারণ দেখিয়ে গুলশান বিভাগের ডিসিকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি সদরদফতর থেকে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) জনাব এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদফতরে সংযুক্ত করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরপর আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। পরে আরেক অফিস আদেশে গুলশান বিভাগের ডিসিকেও প্রত্যাহার করা হলো। 

/এনএ  

Logo