×
Logo

জাতীয়

৩ মেট্রোরেল প্রকল্পসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

৩ মেট্রোরেল প্রকল্পসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনটি নতুন মেট্রোরেল প্রকল্পসহ মোট ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদন পাওয়া মেট্রোরেল প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— এমআরটি লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর–ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী–দাশেরকান্দি)।

জানা গেছে, এমআরটি লাইন-১ ও লাইন-৫ নর্দান প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়ন রয়েছে।

এছাড়া, একনেক সভায় নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা।

/এনএ 

Logo