×
Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন ও তেজগাঁও বিভাগ ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  

এছাড়া, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৫ টি রাম দা, ২ টি তরবারি ছাড়াও ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদসহ নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এএন


Logo