×
Logo

জাতীয়

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে গেলেন সেনাপ্রধান

এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। 

সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে, জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য, ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। 

এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

/এআই 

Logo