×
Logo

জাতীয়

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হামলায় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন হত্যা মামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়। 

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ভোরে রিকশায় করে ফার্মগেট যাওয়ার পথে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে তার ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পরে, শেরেবাংলা নগর থানায় নিহতের পরিবার মামলা করে। 

এর আগে, এ মামলায় মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে সহযোগীসহ গ্রেফতার করে র‍্যাব-২। সেসময় ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

/এএন


Logo