সুপ্রিম কোর্টে প্রবেশ পথের সামনে ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশের পথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
কারা ককটেল ছুড়েছে, তা যাচাইবাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সাথে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
ককটেল বিস্ফোরণের ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলযোগে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে আসছিলেন দুই আরোহী। মূল ফটকের সামনে পৌঁছাতেই মোটরসাইকেলের পেছনে বসা যাত্রী ককটেল ছুড়ে মারেন।
/এমএন