×
Logo

জাতীয়

দুর্নীতির মামলায় এসকে সুরপত্নী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

দুর্নীতির মামলায় এসকে সুরপত্নী সুপর্ণার ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার ওরফে এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এ সময় কারাগার থেকে সুপর্ণা সুরকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা সুর চৌধুরী নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত সুপর্ণার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

/এএম

Logo