×
Logo

জাতীয়

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলা

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আজ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র, প্ররোচণা ও উসকানির অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ৭ জনের মামলায় রায় আজ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করবেন। 

এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এদিকে, অপরাধ প্রমাণ করতে পেরেছেন দাবি করে সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলন দমনে তারা সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন।  পাশাপাশি, বিভিন্ন বৈঠকে সহিংসতার পরিকল্পনা, সশস্ত্র হামলা ও দমন-পীড়নে ভূমিকা রাখেন তারা। 

ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ রায় আসতে পারে আজ। 

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচার শুরু হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্কে হত্যাকাণ্ডের ডিজিটাল তথ্য তুলে ধরা হয়। এছাড়া, হত্যাকাণ্ডের নির্দেশনা সংক্রান্ত ১৪ টি ফোনালাপ উপস্থাপন করা হয়।

/এএন

Logo