×
Logo

জাতীয়

রাতে যেমন থাকবে ঢাকার আবহাওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

রাতে যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ফাইল ছবি

ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এএম

Logo