×
Logo

জাতীয়

পদ্মা হাসপাতালে শিশু মৃত্যু, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা: স্বাস্থ্য অধিদফতর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

পদ্মা হাসপাতালে শিশু মৃত্যু, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা: স্বাস্থ্য অধিদফতর

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসার অবহেলায় নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগে সেখানে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। এ ঘটনায় তদন্ত কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা।

অভিযোগকারী গতকাল ফেসবুক লাইভে দাবি করেন, শিশু মৃত্যুর সময় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) কোনো চিকিৎসক ছিলেন না। তবে অন্যান্য শিশুর অভিভাবকদের দাবি, ওই মুহূর্তে চিকিৎসক সেখানে ছিলেন। মবের ভয়ে চিকিৎসক অন্য একটি কক্ষে গিয়ে লুকিয়ে ছিলেন বলেও জানান কেউ কেউ।

হাসপাতালে কর্মরত এক ব্যক্তি জানান, প্রশাসনের সহায়তায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসআইএন

Logo