এনআইডি-সিডিআর-জন্মনিবন্ধনের তথ্য বেচাকেনা, যুবক গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম
অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট এবং এলসিএল/এলআরএল বিক্রির অভিযোগে অমিত পাল (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থের বিনিময়ে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত তথ্য বিক্রির বিজ্ঞাপন প্রচারের সূত্র ধরে তাকে শনাক্ত করা হয়।
পরে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম।
এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। এছাড়া, হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও ডেটা বিক্রির ৪০ পাতার স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়।
সিটিটিসির দাবি, গ্রেফতার অমিত পাল দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
/এএম