পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ৩ দফা দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা জোরদারে সরকারের গঠিত জাতীয় নির্বাহী ও পরামর্শক কমিটিকে স্বাগত জানানোসহ তিন দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
দাবিগুলোর মধ্যে রয়েছে— পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও স্বীকৃতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারী সংগঠনগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে সরকারের কাছে দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সশস্ত্র ও অবৈধ সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধার, পাহাড়ের সব জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত এবং ভূমি অধিকার প্রতিষ্ঠায় ডিজিটাল ও বৈষম্যহীন ভূমি ব্যবস্থাপনা চালু করা।
পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যাগুলোর টেকসই ও যৌক্তিক সমাধানের মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকার কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা জানায় সংগঠনটি।
/এমএইচআর