কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট সাময়িক বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে ২য় ইউনিট সাময়িক বন্ধ রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে রোববার বেলা ১১টা থেকে ২য় ইউনিট সম্পূর্ণ বন্ধ রয়েছে। ২য় ইউনিট চালু হতে অন্তত চার দিন সময় লাগবে। তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। সেখান থেকে নিয়মিত জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২য় ইউনিট বন্ধ থাকায় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে।
/এসআর