×
Logo

জাতীয়

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। 

রোববার (১৩ সেপ্টেম্বর) পরিবারের পক্ষে বাদী নওশের রোমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের হাতে এই অভিযোগ তুলে দেন। 

এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আশ্বস্ত করে বলেন, তদন্ততে তথ্য যাচাই-বাছাই করে কিছু পাওয়া গেলে তা টস্কফোর্সকে হস্তান্তর করা হবে। হাইকোর্টের নির্দেশে এ মামলাটি টাস্কফোর্স বর্তমানে তদন্ত করছে। 

এদিকে, এই মামলায় তদন্ত কর্মকর্তা নিম্ন আদালতে প্রতিবেদন দিতে সময় নিয়েছেন ১২৯ বার। 

/এসআর 

Logo