এডিস মশার লার্ভা ধ্বংসে ডিএনসিসির বিশেষ অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
দেশজুড়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ উপলক্ষে এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।
অভিযানে এডিস মশার বংশবৃদ্ধি রোধে বাসা-বাড়ি ও আশপাশের ড্রেনগুলোতে মশার লার্ভানাশক স্প্রে করা হয়। একই সাথে জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং করা হয়।
পরিদর্শনকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের আঙিনা পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। এছাড়া, ভবিষ্যতে লার্ভা পাওয়া গেলে কিংবা পরিচ্ছন্নতায় অবহেলা দেখা গেলে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা করার হুঁশিয়ারি দেন তিনি।
/এএন