×
Logo

জাতীয়

২০ সেপ্টেম্বর পর্যন্ত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

২০ সেপ্টেম্বর পর্যন্ত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নোটিফিকেশন পাওয়ার পর প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে ভোট দেওয়ার সম্মতি ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে জানাতে হবে। এ সম্মতি ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে গ্রহণ করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। পরে ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করলে সংবিধান অনুযায়ী ওই আসনটি ফাঁকা হয়।

/এনএ 


Logo