×
Logo

জাতীয়

আদাবরে নারীর খণ্ডিত মরদেহের দুই পা উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ চলমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম

আদাবরে নারীর খণ্ডিত মরদেহের দুই পা উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ চলমান

রাজধানীর আদাবর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ওই মৃত নারীর দুই পা উদ্ধার করা হয়েছে।

এর আগে, শনিবার বিকেলে, খালে ভাসমান অবস্থায় দেহের খণ্ডাংশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। জানায়, দীর্ঘ সময় ধরে কালো রঙের একটি ব্যাকপ্যাক খালপাড়ে পড়ে ছিল। কৌতূহলবশত ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত ও পরে মাথা গড়িয়ে পড়ে। পরে খাল তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে এসে পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর পাওয়া গেছে দেহাংশ, মাথা ও দুটি হাত। তবে দুটি পা তখনো পাওয়া যায়নি, নিখোঁজ ছিল। পরে, আজ সকালে, উদ্ধার করা হয় দুই পা।

পুলিশ আরও জানায়, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হলে ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে। খণ্ডিত মরদেহ উদ্ধারের পর নিহতের পরিচয় শনাক্তে এখনও কাজ করছে পুলিশ।

/এসআইএন

Logo