×
Logo

জাতীয়

রাজধানীর উত্তরখানে গোপনে মিটিং করার সময় ৮ যুবলীগের নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ এএম

রাজধানীর উত্তরখানে গোপনে মিটিং করার সময় ৮ যুবলীগের নেতা গ্রেফতার

রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

উত্তরখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালায় তারা। এ সময় গোপনে মিটিং করার সময় যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায় বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। বাকিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

/এমএইচআর

Logo