×
Logo

জাতীয়

ডিএমপি কমিশনার

মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোন কিছুর অস্তিত্ব থাকবে না

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোন কিছুর অস্তিত্ব থাকবে না

মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোন কিছুর অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার নাগরিকদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ডিএমপি কমিশনার জানান, মোহাম্মদপুরে গত তিনমাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় নিয়ন্ত্রণে।

তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশার সাথে পুলিশ একমত। তবে, এখনই মোহাম্মদপুর অপরাধমুক্ত করা সম্ভব নয় বলেও জানান ডিএমপি কমিশনার।

এদিকে, তেজগাঁও জোনে পুলিশিং শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া, অটোরিকশা গ্যারেজের ভেতরে রাতে যাকে পাওয়া যাবে; তাকেই আটকের নির্দেশ দিয়েছেন তিনি।

/এএন

Logo