রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে ২ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
রাজধানীর শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত ব্যক্তিদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহ এর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফুয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পরে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, পরিচয় সনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।
/এএন