×
Logo

জাতীয়

রাশেদ আল মাহমুদ তিতুমীর

ঋণ-দুর্নীতিগ্রস্ত অর্থনীতিকে উৎপাদনমুখী করতে চায় সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

ঋণ-দুর্নীতিগ্রস্ত অর্থনীতিকে উৎপাদনমুখী করতে চায় সরকার

ঋণ ও দুর্নীতিগ্রস্ত অর্থনীতি থেকে উৎপাদনমুখী অর্থনীতিতে বাংলাদেশকে নিয়ে যেতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (১২ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিদ্যুৎক্ষেত্রের সংকট নিয়ে জনগণের ভোগান্তি দূর করতে পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। দেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য মাত্রা অর্জনে কাজ করছে সরকার। এ লক্ষ্যেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

রাষ্ট্রব্যবস্থা স্বজনপ্রীতি ও বৈষম্যে ছেয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, সেখান থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার।

/এমএন

Logo