×
Logo

জাতীয়

২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এমনকি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা বিভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে—রাজশাহীতে ৩৫ দশমিক ০ ডিগ্রি, রংপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬ ডিগ্রি, সিলেটে ৩৪ দশমিক ৬ ডিগ্রি, চট্টগ্রামে ৩৩ দশমিক ৪ ডিগ্রি, খুলনায় ৩৩ দশমিক ৩ ডিগ্রি এবং বরিশালে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

/এসআইএন


Logo