×
Logo

জাতীয়

নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকে প্রেষণে এ নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া কর্নেল মো. সাইদুল ইসলামকে কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তার চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

/এসআইএন


Logo