×
Logo

জাতীয়

ধানমণ্ডিতে এপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ এএম

ধানমণ্ডিতে এপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

রাজধানীর ধানমণ্ডি-২৭ এলাকায় এপেক্সের একটি শোরুমে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। একইসঙ্গে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।

তবে, এখন পর্যন্ত আগুনে কেউ আহত হওয়ার বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি।

/এএন


Logo