ইউএনজিএর ৮১তম অধিবেশনের আগে ড. খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ এএম
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে ৮ সেপ্টেম্বর।
বিশ্ব কূটনীতির এই গুরুত্বপূর্ণ অধিবেশন শুরুর প্রাক্কালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট-ইলেক্ট, বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ড. খলিলুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে মহাসচিব আন্তোনিও গুতেরেস নতুন দায়িত্ব নিতে যাওয়া ড. খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে আসন্ন অধিবেশনের মূল প্রতিপাদ্য, বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নসহ বহুপাক্ষিক কূটনীতির নানা চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার নিয়ে উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (প্রেসিডেন্ট-ইলেক্ট) হিসেবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণ করতে যাওয়ায় ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক কার্যালয়। এক বার্তায় সংস্থাটি বিশ্বমঞ্চে তার নেতৃত্ব ও সফলতার জন্য পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে।
বৈশ্বিক অঙ্গনে শান্তি রক্ষা ও নীতি নির্ধারণে বাংলাদেশের কূটনীতিকের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণকে আন্তর্জাতিক কূটনীতিতে দেশের জন্য এক অনন্য গৌরব ও বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
/এএ