ট্রাইব্যুনালের গারদখানায় কেক কেটে আসামির জন্মদিন উদযাপন, ৩ জনকে শোকজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গারদখানায় আসামিদের কেক কেটে জন্মদিন উদযাপনের ঘটনায় ৩ জনকে শোকজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ই আগস্ট ট্রাইব্যুনালের গারদ খানায় কেক কাটার ঘটনা ঘটে। একইসাথে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। তখন, কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এসময় উচ্ছ্বাস করতে দেখা যায় আসামিদের।
চিফ প্রসিকিউটর জানান, কেক কাটাসহ বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এছাড়া, গারদ খানায় আসামিদের আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ ও কেক কাটার ঘটনায় দ্রুত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।
/এসআর