×
Logo

জাতীয়

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা তুলতে ৭৪ হাজার আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা তুলতে ৭৪ হাজার আবেদন

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ থেকে আমানত ফেরত নিতে এখন পর্যন্ত ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছে। এর মাধ্যমে মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আমানত উত্তোলনের আবেদন তুলনামূলক কম হওয়ায় নবগঠিত ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, এককালীন পুরো অর্থ উত্তোলনের জন্য ২৪ হাজার ৪২৮টি আবেদন জমা পড়েছে, যার অর্থের পরিমাণ এক হাজার ৩৮৮ কোটি টাকা।

এর আগে, গত ৩১ আগস্ট আমানতকারীদের অর্থ উত্তোলন সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগ।

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক গত ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত হিসাবধারীদের মূল আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে। আজ ছিল আবেদন গ্রহণের শেষ দিন।

/এএম

Logo