×
Logo

জাতীয়

রুহুল কবির রিজভী

সরকারের ব্যর্থতার দাবি নিয়ে জামায়াতের লংমার্চ গণবিরোধী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

সরকারের ব্যর্থতার দাবি নিয়ে জামায়াতের লংমার্চ গণবিরোধী

মাত্র ৬ মাসে সরকার ব্যর্থ হয়েছে এমন দাবিতে জামায়াতের লংমার্চ কর্মসূচি গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সরকারের দেশ পরিচালনায় কোন ভুলত্রুটি থাকলে বিরোধী দল তা ধরিয়ে না দিয়ে লংমার্চের নামে রাজপথে নেমে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারের কাজের গঠনমূলক সমালোচনার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বিরোধী দল বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি নিয়ে বিকল্প প্রস্তাব থাকলে তা সংসদে উত্থাপন করতে পারতেন। কিন্তু তারা দায়িত্বশীল বিরোধীদলের মতো আচরণ না করে রাজপথকে বেছে নিয়েছেন। 

/এসআর 

Logo