×
Logo

জাতীয়

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লেগেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

/এনএ

Logo